• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল-ভাংচুরের অভিযোগ দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ পিচ নয় কাদা মাড়িয়েই কাটে জীবন: দিরাই-জগদল সড়ক কি অভিশাপ

জগন্নাথপুরে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব কিশোর‌কে পিটিয়ে হত্যা-আটক ১

রেজুওয়ান কোরেশী / ১৪৯ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

তারা দীর্ঘ ৮-৯ বছর ধরে সৈয়দপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ ও কাঠের মুগুর দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন।
সেখানে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লাকু মিয়া জানান, ঘটনার সময় কিশোরটিকে আঘাত না করতে তিনি বারবার বারণ করলেও হামলাকারীরা শোনেনি। তাদের নির্মম আঘাতেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে।ঘটনার পর শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক রয়েছেন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/