• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক গোল্ডকাপ সম্পন্ন

অক্ষর ডেস্ক: / ৭৩ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ইউনিয়ন ভিত্তিক এই টুর্নামেন্টে বালক গ্রুপে সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মৌগাঁও-বাঘেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিক গ্রুপে সিদখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার দিনব্যাপী আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। দরগাপাশা ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

  • বিকালে ফাইনাল খেলার পর আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনু মজুমদারের উপস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।

এসময় উপস্থিত আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য নাজমুল হোসেন, আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমদাদুর রহমান, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা পাল, সিদখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল মজুমদার, আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূপুর চক্রবর্তী, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বুড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত হোসেন, আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্তা তালুকদার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সুমন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান রাজা প্রমুখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/