শিক্ষা

ভাতগাঁওয়ে এসএসসি ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ভাতগাঁও স্টুডেন্ট ফোরাম’

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ · ১০:১১ পিএম

পড়াশোনার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা জোগাতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে ‘ভাতগাঁও স্টুডেন্ট ফোরাম’।

জনাব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা তানভীর আহমদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শাওন ধর এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নুসরাত জাহান আনিতাকে।

সংবর্ধিত অন্যান্য কৃতী শিক্ষার্থীরা হলেন: বাপটু ঘোষ,ফারহান আলম,সাকের আল- হাসান,কেয়া দত্ত,সাদিয়া বেগম,আবদুল্লাহ আল ফাহিম,হালিমা বেগম,তানভীর আহমদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, ভাতগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দীন,উপদেষ্টা রাজীব ও কাওসার আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন ও দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার সার্বিক পরিবেশ সমৃদ্ধ করতেই ফোরামের এই নিয়মিত প্রয়াস।
সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এই স্বীকৃতি তাদের আগামী দিনের পথচলায় আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ