রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরগাপাশা ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা: রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ · ৭:৫৩ পিএম

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক কর্মী বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায় স্থানীয় ঐতিহ্যবাহী ছয়হাড়া পয়েন্টে এ সভার আয়োজন করা হয়।

দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখলুস মিয়ার দক্ষ পরিচালনায় বৈঠকে ইউনিয়ন ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বৈঠকে উপস্থিত বক্তারা দলের বিগত দিনের সংগ্রাম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবেগঘন ও সুদৃঢ় বক্তব্য উপস্থাপন করেন।

বিগত শাসনকালের নির্যাতনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন: “গত ১৭ বছরের স্বৈরশাসনের অন্ধকার দিনগুলোতে যুবদলের নেতাকর্মীরা বারবার নির্মম মামলা, হামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। পরিবার-পরিজন ছেড়ে ফেরারি জীবন কাটানোর সেই কঠিন ত্যাগের স্মৃতি আমরা আজও ভুলিনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ দলের এই সুদিনে সেই রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।”

নেতৃবৃন্দ ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করলেও স্পষ্ট জানিয়ে দেন—যেকোনো অবমূল্যায়ন কিংবা বৈষম্য পেছনে ফেলে তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শকে বুকে ধারণ করেই বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে এবং দলের যেকোনো প্রয়োজনে আগামীতেও রাজপথে সর্বোচ্চ সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার দীপ্ত শপথ গ্রহণ করেন তাঁরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন: ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি দিলোয়ার হোসেন, শেখ সামসুদ্দিন ও রুকন তালুকদার।

যুগ্ম সাধারণ সম্পাদক: ছাদিকুর রহমান ছাদিক, আশরাফ আলী, লিটন তালুকদার, খায়রুজ্জামান মামুন ও তাজ উদ্দিন, প্রচার সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক সিন্ধু দাশ, আনোয়ার হোসেন, নাঈম মিয়া, সাজাদ মিয়া। স্বেচ্ছাসেবক দল নেতা রুরেল আলম এবং যুবদল নেতা সামাদ মিয়া, মারজান আহমদ জামান, আবদুস শহিদ, সাব্বির তালুকদার, লেবু তালুকদার, কবির মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী-সমর্থকরা।

পুরো অনুষ্ঠানটি দরগাপাশা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের এক অভূতপূর্ব রাজনৈতিক পুনর্মিলনী ও শপথে পরিণত হয়।।

সম্পর্কিত সংবাদ