রাজনীতি

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হলেন মো. সজিব আহমেদ

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
সম্পাদক ও প্রকাশক · বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ · ৮:৪৩ পিএম

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হলেন মো. সজিব আহমেদ। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৫ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

কমিটিতে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে সভাপতি ও শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়।

পুর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ