বিশেষ প্রতিবেদন

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছাড়ানো হচ্ছে

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ · ৩:৫৯ পিএম

 

নারায়ণগঞ্জের কাশীপুরে আশ্রয় মহিলা বহুমুখী সমবায় সমিতির সঞ্চিত টাকা ফেরত না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্যা তাসলিমা মেম্বার। তাঁর দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত শত্রুতার জেরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সমিতির কার্যালয়ের সামনে কয়েকজন সদস্যের বিক্ষোভ ও কার্যালয় ঘেরাওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

তাসলিমা মেম্বার জানান, তিনি আশ্রয় মহিলা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, সমিতির ব্যবস্থাপনা কমিটিতে মোট নয়জন সদস্য রয়েছেন। অথচ সমিতির আর্থিক কার্যক্রম নিয়ে অভিযোগের ক্ষেত্রে শুধু তাঁর নাম উল্লেখ করা হচ্ছে। তিনি দাবি করেন, বিষয়টিকে কেন্দ্র করে তাঁকে ব্যক্তিগতভাবে হেয় করার চেষ্টা চলছে।

তাসলিমা মেম্বারের অভিযোগ, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর কাছে পরাজিত হওয়া রাবেয়া আক্তার রিমা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তাসলিমা মেম্বার বলেন, কোনো সদস্য তাঁর জমা রাখা টাকা ফেরত নিতে চাইলে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কমিটির মাধ্যমে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সমিতির কার্যক্রম ও সদস্যদের সঞ্চয়ের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে শুধু একজন ব্যক্তিকে দায়ী করে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালানো সমীচীন নয় বলে তিনি মনে করেন।

এলাকাবাসী জানান,আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তসলিমা মেম্বারের মান সম্মান ক্ষুণ্নের জন্য একদল কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মিথ্যা নাটক সাজিয়েছে। আমরা এসব মিথ্যা বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পর্কিত সংবাদ