অপরাধ

ইনাতগঞ্জে পরকীয়ার চরম শাস্তি: জগন্নাথপুরের টিকটকার লিটনের মাথা মুণ্ডন

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ · ১:২৭ এএম

 

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় পরকীয়া প্রেমের জেরে লিটন নামের এক ব্যক্তিকে আটক করে মাথা মুণ্ডন করার ঘটনা ঘটেছে।
১৩ জুলাই দিবাগত রাতে স্থানীয় জনতার হাতে ধরা পড়ার পর তাকে এই শাস্তি প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ এলাকার এক তরুণীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। ঘটনার রাতে ওই তরুণীর সাথে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা লিটনকে মারধর করেন এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে তাকে জনসমক্ষে লজ্জিত করেন।
ঘটনাটির সংবেদনশীলতা এবং ভুক্তভোগী পরিবার ও তরুণীর সামাজিক সম্মান ও ইজ্জতের কথা বিবেচনা করে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এর আগেও লিটন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছিলেন কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে জনরোষের মুখে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় নৈতিক অবক্ষয় এবং পরকীয়া জনিত অস্থিরতার একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন সচেতন মহল।

সূত্র: প্রতিদিনের জগন্নাথপুর 

সম্পর্কিত সংবাদ