ইউরোপ পাঠানোর প্রলোভন এবং বিনা টেন্ডারে সরকারি উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেট জেলার বিশ্বনাথ থানার সুমন আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত সুমন আহমেদ বিশ্বনাথ থানার ভাগীর চক গ্রামের কাচা মিয়ার ছেলে। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর: ৬৮০২১০০৭৫১
ভুক্তভোগীদের পক্ষে সোয়েব মিয়া নামের এক ব্যক্তি জানান, সুমন বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে উধাও হয়ে গেছেন। তার জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন।
প্রতারক সুমন আহমেদকে গ্রেফতারের সুবিধার্থে তার সঠিক অবস্থান বা সন্ধান দিতে পারলে ভুক্তভোগী সোয়েব মিয়ার পক্ষ থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সোয়েব মিয়ার সাথে যোগাযোগের নম্বর:
01719426334
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপে নিয়ে আসামিকে গ্রেফতারের আকুল আবেদন জানিয়েছেন প্রতারণার শিকার ব্যক্তিরা।




