পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপতির্পরী-কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দরগাপাশা ইউনিয়ন শাখা।
আগামী ২৮ অক্টোবর তারিখে তিনি ওমরাহের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
তিনি তাফসিরুল কুরআন পরিষদ ভাতগাঁও ভমবমি বাজারের সহ-সভাপতি, মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন নাজিমে ইমতিহান এবং ভাতগাঁও ছুরতুন্নেছা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
দরগাপাশা ইউনিয়ন জমিয়ত সভাপতি,
মাওলানা আব্দুল হামীদ, সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা মতিউর রহমান, ভাতগাঁও ভমবমি বাজার জেনারেল কমিটি সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া, সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি শেখ ফয়জুল ইসলাম,মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ এর সহকারী নাজিমে ইমতিহান, মাওলানা নাহিদ আহমদ,
শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত এর অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব,
প্রখ্যাত বক্তা, মাওলানা ইউসুফ আহমদ সিদ্দিক্বী — মাওলানা শুয়াইব আহমদ,আমিনুর রশীদ আমিন,সাদিকুর রহমান, হাফিজ ইছানুর, রেজওয়ান আহমেদ।
পবিত্র ওমরাহ পালনকারী মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী তার এই সফর যেন নিরাপদ ও বরকতময় হয়, সেজন্য দেশ-বিদেশের সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে সহিহ-সালামতে ওমরাহ পালন করে নিরাপদে ফিরে আসার তাওফিক দান করুন।।




