সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট রাহিদুল ইসলাম, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহীন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব নিবাস সরকার এবং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক সামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সাইদুর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনউদ্দিন, সদস্যসচিব শেফুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু এবং যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মেহেদী হাসান।
সভায় উপজেলার ৩৫টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।




