ইসলাম কেবল ইবাদত-বন্দেগির নাম নয়; বরং সৃষ্টিকুলের সেবা ও মানবকল্যাণ ইসলামের অন্যতম মূল আত্মা।মহান নবী (সা.)-এর সুন্নাহ ও ইসলামী আদর্শকে ধারণ করে, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস হযরত শায়খ আব্দুল হান্নান (শায়খে পাগলা রহ.)-এর রুহানি স্মৃতি বিজড়িত ‘আল-হান্নান ইসলামি সমাজকল্যাণ পরিষদ, নবীনগর হরিনগর’-এর দ্বিবার্ষিক নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সংগঠনটি দ্বীনি ও সামাজিক সংগঠনটি এলাকায় কুরআন শিক্ষা প্রসারের পাশাপাশি অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করে আসছে। দ্বীনের এই সুমহান ধারাকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮ মে রাতে ‘রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা’ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বসম্মত সিদ্ধান্তে সর্বমোট-৫১ সদস্যবিশিষ্ট একটি প্রাণবন্ত দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
উপস্থিত সদস্যদের পরামর্শ ও দিকনির্দেশনায় নবগঠিত এই কাফেলার মুরুব্বি ও দিকনির্দেশক হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন: মৌলভী মকসুদ আলী, মাওলানা আজির উদ্দীন, মো. আবুল হাসনাত।
কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
সভাপতি: মাওলানা আব্দুল মোমিন, সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান মাছনুন। সহ-সভাপতি: মাওলানা আবদুল মুঈন নানু, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাফিজ আবু সাঈদ, আবদুর রহমান জামী, দিনুল ইসলাম, তজম্মুল আমীন নয়ন এবং সুয়েব আহমদ।
সাধারণ সম্পাদক: মোহাম্মদ শিহাব উদ্দিন,
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আরিফ বিল্লাহ আনসার,সাংগঠনিক সম্পাদক, হাফিজ রায়হান আহমদ মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা শাহিনুর রহমান,অর্থ সম্পাদক: মামুনুর রশীদ,প্রচার সম্পাদক: রুবেল আলম,সমাজকল্যাণ সম্পাদক: খায়রুজ্জামান মামুন।
নির্বাহী সদস্য: মোঃ আবু সাঈদ,মারজান আহমদ জামান,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা ইব্রাহিম হুজাইফি, মাওলানা মোজাম্মিল হক,হাফিজ আদনান হোসাইন,মোহাম্মদ আখলাকুর রহমান,মোঃ সাদিকুর রহমান,হাফিজ জিয়াউর রহমান,জাকওয়ান আহমদ,আলতাবুর রহমান,তাহরিম আহমদ,হাফিজ আব্দুল্লাহ,মাহফুজ আহমদ (১),মোরসালিন আহমদ,তামিম আহমদ,আহমেদ রায়হান,মাসরুর আহমদ,মাহদি হাসান,মাহফুজ আহমদ (২),মোসাদ্দিক আহমদ।
প্রবাসী সদস্য বৃন্দ:
মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ জহিরুল ইসলাম, মোঃ পাবেল মিয়া,ইয়াসবির আলম,মোশাররফ হোসেন,ছয়ফুল আলম,তাহমিদ আহমদ দুলাল,শিব্বির আহমদ, মোঃ রুমান মিয়া, সেলিম মিয়া,জুনাইদ আল হাবিব, মইনুল ইসলাম,জিসান আহমদ,রুয়েল মিয়া,নাজমুল ইসলাম,মাশুক আলম।
দ্বীনের যেকোনো দায়িত্ব পদমর্যাদার অহংকার নয়, বরং এটি আল্লাহ তাআলার আমানত। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ শায়খে পাগলা (রহ.)-এর সুমহান আদর্শ, তাকওয়া ও মানবসেবার মিশন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা মনে করেন, সমাজ থেকে অন্ধকার দূর করতে কুরআনি দাওয়াত বিস্তার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের তৌহিদী জনতা ও সর্বসাধারণের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আল্লাহ তাআলা এই দ্বীনি কাফেলাকে কবুল করুন, নবগঠিত কমিটিকে দ্বীন ও মানবতার কল্যাণে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমিন।




