জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার উদ্যোগে শায়খে কাতিয়া (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা, হযরত ফেদায়ে মিল্লাত (রহ.)-এর খলিফা, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদের সঞ্চালনায় এ আন্তর্জাতিক ওয়েবিনার ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ (রহ.)-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক, দ্বীনি ও ইলমি খেদমত এবং তাঁর চারিত্রিক ও আধ্যাত্মিক সুউচ্চ মর্যাদার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, “তিনি পদ-পদবি ও লোকদেখানো প্রচারণার উর্ধ্বে থেকে আজীবন একজন মুখলিস ও খাঁটি আল্লাহওয়ালা বুযুর্গ হিসেবে দ্বীনের সেবা করে গেছেন। তিনি প্রতিটি পদক্ষেপে সুন্নাতের অনুসারী ছিলেন এবং তাঁর পিতা ‘আশিকে মাদানি’ হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া (রহ.)-এর আদর্শ ও সুন্নতি জীবনধারাকে অত্যন্ত নিষ্ঠার সাথে ধারণ করেছিলেন।”
ওয়েবিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, ইউকে জমিয়ত, মাওলানা শায়খ আসগর হোসাইন,
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরজাবাদ মুহতামিম, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ড. মাওলানা শুয়াইব আহমদ, সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়ত ও সভাপতি, জগন্নাথপুর উপজেলা জমিয়ত, মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী,শায়খে কাতিয়া (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি, মাওলানা ইউসুফ আমিনী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় জমিয়তের, মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি, ইউকে জমিয়ত,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,মাওলানা সৈয়দ নাঈম আহমদ — জেনারেল সেক্রেটারি, ইউকে জমিয়ত। মাওলানা রশীদ আহমদ — সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখা,মাওলানা আব্দুল হালীম সাতবাকী — সাবেক সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখা,মাওলানা জাহেদ নাসির — সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখা।
এছাড়াও লন্ডন মহানগর জমিয়তের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার আব্দুর রউফ, সহ-সভাপতি হাফিজ জিয়াউদ্দীন, সহ-সভাপতি হাফিজ রশীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তাফসিরুল কুরআন বিষয়ক সম্পাদক মুফতি ওলিউর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক মাওলানা জাবির হুসাইন, ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সৈয়দ আল আমীন, হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল ও মাওলানা আমিনুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে অংশগ্রহণ করেন শায়খে কাতিয়া (রহ.)-এর নাতি মাওলানা নোমান আহমদ এবং মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র মাওলানা মুবাশ্বির আহমদ ও মেজো পুত্র মাওলানা মুদ্দাসসির আহমদসহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ (রহ.)-এর রূহের মাগফিরাত, দরজাত বুুলন্দি এবং তাঁর রেখে যাওয়া দ্বীনি ও প্রাতিষ্ঠানিক খেদমতকে কবুলিয়াত দান করার জন্য মহান আল্লাহর দরবারে খাস মুনাজাত ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।




