অপরাধ

নবীগঞ্জের দীঘলবাগের বাবলু মিয়া: ব্যবসা ও চিকিৎসার অজুহাতে লাখ লাখ টাকা আত্মসাৎ: অভিযুক্ত বাবলু পলাতক

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ · ১১:২৯ পিএম

ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার দেওয়া ও শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নবীগঞ্জ থানার দীঘলবাগ গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মোঃ বাবলু মিয়ার বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, জিয়াপুরের বাসিন্দা জেসমিন বেগমকে ব্যবসায় লাভের অংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ১০ হাজার টাকা বাগিয়ে নেন অভিযুক্ত বাবুল মিয়া।

একই কৌশলে জগন্নাথপুরের রানীগঞ্জ রোডের ভাড়াটিয়া খুশনার বেগমকে ফাঁদে ফেলে ব্র্যাক ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে ২ লাখ টাকা তোলান তিনি, যা পরে পুরোটাই আত্মসাৎ করেন বাবলু।
এছাড়া ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের শাহ আলমের কাছ থেকে নিজের চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দেননি।
​টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন। তার সাথে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

​জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

সম্পর্কিত সংবাদ