শিক্ষা

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর দশসালা দস্তারবন্দী মহাসম্মেলনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ · ৭:১২ পিএম

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ইং অনুষ্ঠিতব্য ‘ ৩ দিনব্যাপি ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন’-এর রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।

অংশগ্রহণকারীদের বিশেষ সুবিধার্থে এই সময় বাড়িয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।
​পূর্বে রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও তা সংশোধন করে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বরের পর অনলাইন কিংবা অফলাইন—কোনো মাধ্যমেই আর নতুন কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।

​তাই নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সকলকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ফরম লিংক- https://www.anjumanbd.org/dostarbondi-form

সম্পর্কিত সংবাদ