শিক্ষা

শান্তিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি হা. আবুহানিফা, সম্পাদক হাফিজ মাও.মিসবাহ, সাংগঠনিক হাফিজ আনোয়ার

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · সোমবার, ৫ অক্টোবর ২০২৬ · ১:৪৩ পিএম

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর শান্তিগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

৪ অক্টোবর (রবিবার) হাজী আস্তুরা বিবি ও হাজী জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক সাধারণ সভায় শান্তিগঞ্জ উপজেলার নতুন মেয়াদের কমিটি গঠন করা হয়।
​উপস্থিত সকল দায়িত্বশীল ও সদস্যদের সর্বসম্মতিক্রমে হাজী আস্তুরা বিবি ও হাজী জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা-কে সভাপতি, ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হিফজ প্রধান হাফিজ মিসবাহ উদ্দিন-কে সাধারণ সম্পাদক এবং জমিরুন নেছা মাদ্রাসার হিফজ প্রধান হাফিজ আনোয়ার-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

​নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব এবং হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান। গুরুত্বপূর্ণ এই অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবু সাইদ।

​কাউন্সিলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, উপজেলায় সঠিক নিয়মে কোরআন শিক্ষার প্রচার-প্রসার এবং হিফজ শিক্ষা কার্যক্রমের সার্বিক মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক ও হাফেজে কোরআনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ