অন্যান্য

জাতীয় দৈনিক ‘এদিন’ পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সামায়ূন আহমদের নিয়োগ

মেরাজ বিন আশকর
মেরাজ বিন আশকর
প্রতিবেদক · মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ · ১০:৩৯ এএম

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরুণ সংবাদকর্মী সামায়ূন আহমদ জাতীয় দৈনিক ‘এদিন’ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

পত্রিকাটির সম্পাদকীয় কর্তৃপক্ষ সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করে।
সামায়ূন আহমদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসাধারণের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে আসছেন। তার এই নিয়োগে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন।

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সামছুল আহমদ বলেন, “জাতীয় দৈনিক ‘এদিন’-এর মতো একটি গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাহিরপুর উপজেলার মানুষের কথা দেশব্যাপী তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে, তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, সামছুল আহমদ তার পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা আরও সমুন্নত রাখবেন।

সম্পর্কিত সংবাদ