বুধবার বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা ফাজিল মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ (১৬) পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে ও মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের নাতি। এ ছাড়াও সে খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়,ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা রিয়াদের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা ছুটি এসে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে মনোহরদী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে এলাকাবাসী।




