• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গলাচিপায় জাল টাকা সহ যুবক আটক

তাইজুল ইসলাম / ২৫৬ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

  • তেরোটি এক হাজার টাকার জাল নোটসহ মো. ইয়াসিন তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়া ফুলখালী স্লুইসগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গলাচিপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম জাল টাকা পাচারের সময় ইয়াসিনকে গ্রেফতার করেছে। জাল টাকা চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

পরে গ্রেফতারকৃত ইয়াসিন তালুকদারকে আইনী প্রক্রিয়া শেষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/