• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যৌথ অভিযানে অ*স্ত্রসহ ৪ স*ন্ত্রাসী গ্রে*ফতার

রিপোর্টার নাম : / ১৩১ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

◑◑জামিয়াদ হোসাইন◑◑ জগন্নাথপুর

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও অস্ত্রের মহড়া চলতে থাকায় জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে গত ২২ জুন রবিবার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরার হোসেন সমর্থিত সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা যোগে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর টহল দল ধাওয়া করলে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী গাদিয়ালা গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টাগুলি চালায় ও সন্ত্রাসীদেরকে প্রতিহত করে। পরবর্তীতে তল্লাশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থল হতে মোঃ আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
এছাড়াও চারজন সন্ত্রাসী তাজউদ্দীন, আমির উদ্দিন, হিরণ মিয়া ও জমির মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক, চারটি পাইপ গান, এক রাউন্ড তাজা গুলি, ছয়টি বুলেট প্রুফ জ্যাকেট এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আজ সকাল সাড়ে আটটায় যৌথ বাহিনীর অভিযানটি শেষ হয়। উক্ত অভিযানে আটককৃত ব্যক্তিবর্গ এবং তাদের নিকট হতে উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামাদি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধারকৃত মৃতদেহের ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইন-বহির্ভূত যেকোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদান করতে সংশ্লিষ্ট সকলকে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/