• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ ২ চোর আটক

✒️অক্ষর ডেস্ক / ১২৮০ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাই সিএনজি অটোরিকাসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছে গত শুক্রবার(২৬ সেপ্টেম্বর) ভোর রাতে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামে। এ সময় ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করে শান্তিগঞ্জ পুলিশ।

শান্তিগঞ্জ থানা পুলিশ চুরির ঘটনার পর গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ ও নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন এবং চুরির ঘটনার সাথে জড়িত ২ চোরকে আটক করেন। এঘটনায় গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে চোরাই যাওয়ার সিএনজির মালিক মুক্তখাই গ্রামের আসাদ আলী বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও সিএনজি অটোরিক্সা চালক আসাদ আলী সারাদিন সিএনজি অটোরিক্সা চালিয়ে ঐদিন সন্ধ্যায় মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকলে তালা দিয়ে সিএনজি অটোরিক্সাটি আটকিয়ে রাখেন। ঐদিন রাতে নিজ বসত বাড়ীতে রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার(২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টায় আসাদ আলী নিজ বসত বাড়ী থেকে সিএনজি অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে মুক্তখাই পয়েন্ট সংলগ্ন গ্রাম্য কবরস্থানের পাশে এসে দেখতে পান তাহার লোহার শিকল ও তালা খোলা এবং তাহার সিএনজি অটোরিক্সাটি যথা স্থানে নাই। পরে অনেক তিনি সহ আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুজি করে সিএনজি অটোরিক্সার কোন সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় ঐদিন বিকালে একটি সাধারণ ডায়রী করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো. ইসমাইল মিয়া জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনার ৩ দিন পর শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক রাজিব রহমান, নবেল সরকার, ইসমাইল মিয়া ও সহ উপ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে প্রথমে সিএনজি চোরচক্রের সদস্য শান্তিগঞ্জ থানা এলাকার জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া(২৮)কে আটক করি। তার তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে আসাদ আলীর চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার করি। এসময় সিএনজি অটোরিক্সা চোর চক্রের অপর সদস্য বাইশদার ছালিপুরা গ্রামে বাসিন্দা মৃত আফসার উদ্দিনের ছেলে মোঃ ইসলাম উদ্দিনকে আটক করি। উল্লেখিত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করে আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আটকৃতদের মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। সিএনজি চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/