আইন-আদালত

মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল সহ ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ · ৫:২৯ পিএম

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ  মুনিবুর রহমান অফিসার ইনচার্জ’র দিক নির্দেশনায় এসআই(নি:)/মোঃ ইউছুব আলী, সঙ্গীয় ফোর্সসহ ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত অনুমান ০২.১৫ ঘটিকায় মধ্যনগর থানাধীন ২নং দক্ষিণ ইউনিয়নস্থ বংশীকুন্ডা বাজার হইতে ১নং আসামি মোঃ রকিবুল ইসলাম কালু (২২)  পিতা- মোঃ আবু তাহের মোড়ল, মাতা- মোছা: পেয়ারা খাতুন, ২নং আসামী আহছান হাবিব লাদেন (২৫) পিতা- মোঃ জামাল মিয়া মাতা- মোছাঃ ময়না বেগম উভয় সাং-বংশীকুন্ডা, ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন, থানা-মধ্যনগর, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসা হয় এবং মধ্যনগর থানার মামলা নং-০৪/৭০ ধারা- ৪৫৭/৩৮০ তে  গ্রেফতার দেখানো হয়।

পরবর্তীতে উক্ত আসামীদের দেখানো ও সনাক্ত মতে- বুধবার দুপুর অনুমান ১২.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) ইউছুব আলী, এসআই(নি:) মো: লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মো: জালাল মিয়া (৩৭), পিতা- মৃত আব্দুল হান্নান মিয়া, মাতা- মোছা: হাজেরা খাতুন, সাং- বড়ইহাটি, ৩ নং পাইকুরহাটি ইউনিয়ন,থানা- ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এর চৌচালা টিনের বসত ঘরের বারান্দা হইতে জব্দ তালিকা মূলে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রকাশ থাকে যে গত ২৫ সেপ্টেম্বর তারিখে রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে সকাল ০৯.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় উক্ত মোটরসাইকেলটি চুরি করেছিলো।

পরবর্তীতে আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ