মধ্যনগর উপজেলার ৪ নং পিপড়াকান্দা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী স্বপন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই
মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর নং-৮০/২২ (বারহাট্টা) নেত্রকোণা জেলার, বারহাট্টা থানার মামলা নং- ০৬(০৪)২২ এর মাদক মামলার ০৬ মাসের সাজা ওয়ারেন্টভুক্ত আসামী- স্বপন মিয়া (৪০), পিতা- নজরুল ইসলাম, সাং-ফারুকনগর, থানা- মধ্যনগর জেলা- সুনামগঞ্জ তাদেরকে পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




