• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শান্তিগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে সালিশকারী নিহত, গুরুতর আহত-২ এবং আটক ২

আবদুর রহমান জামী / ৫১৬ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামে দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একপক্ষের আঘাতে সালিশকারী নিহত হয়েছেন। নিহত সালিশকারী রাজন খাঁ (৩৮) সলফ গ্রামের মুন্সী খাঁর পুত্র। অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সলফগ্রাম থেকে দুই ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা জানা যায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) আসরের নামাজের আগ হতে সলফ গ্রামের মসজিদের পাশে সলফ গ্রামের কালাশাহ পক্ষের রাসেম ও মারুফসহ আরো যুবক ছেলেরা চিৎকার করে ফুটবল খেলতে থাকে। আসরের নামাজের আগে স্থানীয় মুসল্লী বারাম উল্লাহ (৭০), কালা শাহ পক্ষের রাসেম ও মারুফসহ অন্যান্যদের চিৎকার না করে খেলতে বলেন এবং মাগরিবের নামাজের আগেই খেলা বন্ধ করার কথা বলেন। এসময় রাসেম ও মারুফসহ অন্যান্যরা মুসল্লী বারাম উল্লাহের সাথে ঝগড়া করে। পরে আশপাশ হতে স্থানীয় লোকজন এসে তাদের নিবৃত করেন।

উক্ত ঘটনার জেরে গত শুক্রবার (১৪ নভেম্বর) মাগরিবের নামাজের পরপর কালা শাহ পক্ষের রাসেম ও মারুফ সহ ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সলফ গ্রামের আব্দুল হান্নানের বসত বাড়ির সামনে রাস্তায় মুসল্লী বারাম উল্লাহ’র ভাই হারিছ উল্লাহ (৬৫) ও আফরোজ আলীর ছেলে মনসুর (২৮)-কে আক্রমণ করে। হারিছ উল্লাহ ও মনসুরকে বাঁচাতে সালিশকারী রাজন খাঁ এগিয়ে গেলে আক্রমণকারীদের মারপিটে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এসে হারিছ উল্লাহ, মনসুর ও রাজন খাঁকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে হারিস উল্লাহ ও রাজন খাঁর অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে রাজন খাঁ ওইদিন রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে কোতয়ালী থানা পুলিশ নিহত রাজন খাঁর লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কালাশাহ পক্ষের অভিযুক্ত সলফ গ্রামের মৃত মসুলিম উল্লাহের ছেলে রসিক মিয়া মোড়ল (৪৫) ও দিরাই থানা এলাকার মধুপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে লিটন মিয়া (৩৬)-কে গ্রেফতার করে।

তাদেরকে শনিবার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করেছে পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/