• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

ড. ইউনূস পরাজিত হলে আমরাও পরাজিত হবো: চরমোনাই পীর

রিপোর্টার নাম : / ২৭৭ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, আমরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলেছি আমরা দেশ ও জনগণের প্রয়োজনে আপনাকে নিয়ে এসেছিলাম একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য। আপনি যদি পরাজিত হন, তাহলে আমরাও পরাজিত হবো।

রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

তিনি বলেন, আপনাকে সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটাও আমাদের কাছে স্পষ্ট। আমরা উনাকে স্পষ্টভাবে জানিয়েছি—আপনি যদি পরাজিত হন, তাহলে আমরাও পরাজিত হবো। কিন্তু মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা কোনোভাবেই হতে পারে না।

নির্বাচন প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, তবে সামনে জাতীয় নির্বাচন কালো টাকা ও পেশিশক্তির প্রভাবে প্রভাবিত হবে। এতে আগের কলঙ্কিত নির্বাচনের ইতিহাস ফিরে আসবে—যা আমরা কোনোভাবেই চাই না।

তিনি জানান, স্থানীয় নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, কারও মতে ডিসেম্বর, আবার কেউ বলছেন মার্চ। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন— ২০২৬ সালের জুনের ৩১ তারিখের পরে তারা আর থাকবেন না। এতে আমাদের ভেতরে থাকা কিছু ভয় কেটে গেছে।

শেষে চরমোনাই পীর বলেন, যেসব বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে আমরা অনুরোধ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/