• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রহনপুর-ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন (জিএম)

অক্ষর ডেস্ক / ৯৮ সময় :
প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিট কভার সংযুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে ট্রেনের বগিতে সিট কভার প্রদান করা হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোঃ আমিনুল হাসান এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষনিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিটকভার সংযুক্ত করা হলো। তিনি এশিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রী সেবায় অগ্রনী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/