সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নাজমুল ইসলাম এর দিকনির্দেশনায় এএসআই/শাহ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিবিধ মোকাঃ নং-৩৯/২৫(মধ্য), তারিখ-১৪/০৭/২৫ এর সিআর ওয়ারেন্টভুক্ত আসামী; এমেল মিয়া (৩০) পিতা-মৃত সহিদ মিয়া, সাং-সাউদপাড়া, ইউপি-বংশীকুন্ডা, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ,একজনে গ্রেফতার করেছে পুলিশ।
০৭ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ৮ টায় মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত মধ্যনগর বাজার এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




