জাতীয় খবর

রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ · ১:২৬ পিএম

রাত পোহালে শুরু হনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারা দেশে একযোগে বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সেই লক্ষে দেশে সকল ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শেষে কাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ