• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

বাঞ্ছারামপুরে পুলিশ চোরে ঘনিষ্ঠতা পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ আরজু হাসান / ১১৩ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় এক চোরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদ।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন। তিনি জানান, এক পুলিশ সদস্যের সঙ্গে চোরের যোগাযোগের অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে সন্দেহভাজন চোর আলাল মিয়ার বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করেন। এলাকাবাসীর দাবি, এ সময় আলাল মিয়া চুরির বিষয়টি স্বীকার করেন।
ঘটনার পর স্থানীয়রা আলাল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন। তাদের দাবি, ফোনটিতে ইমো অ্যাপে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে ভয়েস মেসেজ, চ্যাট এবং ফোনালাপের বিভিন্ন তথ্য পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলাল মিয়া পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্রে এএসআই মাসুদের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে অর্থ প্রদান করতেন এবং বিনিময়ে সহযোগিতা পেতেন।
এছাড়া সর্বশেষ গরু চুরির আগেও তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করা হয়েছে। এমনকি চুরির আগে সম্ভাব্য সমস্যা নিয়ে ফোনে পরামর্শ ও সহযোগিতা চেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই মোহাম্মদ মাসুদ। তার দাবি, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তাকে চিনতাম না, শুধু ইমোতে কথা হয়েছিল।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/