• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক

মো: সাইদুর রহমান জিয়া / ৩৩ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাঠজুড়ে পাকা ধান দাঁড়িয়ে থাকলেও তীব্র শ্রমিক সংকট ও হারভেস্টার মেশিনের অভাবে তা কাটতে পারছেন না কৃষকরা। অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক না পাওয়ায় চরম বিপাকে কৃষক।

কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে শ্রমিকের এমন সংকট দেখা দিয়েছে যে প্রতিদিন ১০০০ থেকে ১২০০শত টাকা মজুরি প্রস্তাব করেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে সময়মতো ধান কাটতে না পারার শঙ্কা বাড়ছে। মাঠে পড়ে থাকা পাকা ধান ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যেতে পারে বলে উদ্বিগ্ন কৃষকেরা ।
স্থানীয় কৃষক আজাদ মিয়া বলেন, আমরা ১০০০থেকে১২০০ শত টাকা মজুরি দিতেও রাজি, তবুও শ্রমিক পাচ্ছি না। ধান পেকে গেছে, এখন কাটতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে।
এদিকে হারভেস্টার মেশিনের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চাহিদা বেশি থাকায় অনেক এলাকায় হারভেস্টার পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ভাড়া এত বেশি যে তা বহন করা কঠিন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক দ্রুত পাকা ধান কেটে গোলায় তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশয়াদ বিন রাহাত জানান আমরা ডিজেল সংকট নিরসনে কম্বাইন হারভেস্টারের জন্য তিনটি ডিজেল পয়েন্ট থেকে ফুয়েল কার্ডের মধ্যমে তেল সংগ্রহের ব্যবস্হা করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন উপজেলার হাজারো কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/