• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-জিএম রাশেদ

অক্ষর ডেস্ক: / ৪৫ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃভূমির খবর-এর মাল্টিমিডিয়া রিপোর্টার জিএম রাশেদ। তার এই অর্জনে সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
সাংবাদিকতা পেশায় জিএম রাশেদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষভাবে তিনি ভয়েস অব পিপল-এর স্টাফ রিপোর্টার, তালাশ বিডি-র নিজস্ব প্রতিবেদকসহ একাধিক জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক মঞ্চ মাল্টিমিডিয়ার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার কারণে সাংবাদিক মহলে রয়েছে তার বিশেষ সুনাম ও সুখ্যাতি।
নতুন দায়িত্ব পাওয়ার পর জিএম রাশেদ বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রনি সিকদার এবং সাধারণ সম্পাদক আল হেলালসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তার অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমৃদ্ধ করে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/