• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

জৈন্তাপুরে বিএসএফ কর্তৃক পুশইন:১৪ রোহিঙ্গা সহ ৩১ জনকে আটক করেছে বিজিবি

রিপোর্টার নাম : / ৬১৮ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

◑◑সাইফুল ইসলাম বাবু◑◑ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত ১৪ জন রোহিঙ্গা নাগরিক (FDMN) সহ ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬শে জুন ২০২৫) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধীনস্থ লালাখাল বিওপির একটি টহল দল বাগছড়া নামক স্থান থেকে এদের আটক করে।

১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালাখাল বিওপি ও ভারতের ৪ ব্যাটালিয়ন জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুশইনকৃত অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুুচ্যুত মিয়ানমারের নাগরিক FDMN বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ জন মহিলা ৪ জন ছেলে শিশু ৩ জন ও মেয়ে শিশু ৩ জন রয়েছে।

এদিকে শুক্রবার (২৭শে জুন) ভোর ৬:৩০ মিনিটে উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা কেন্দ্রী গ্রামে আরো ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শুক্রবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ১২৮২/৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৭ জন নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো বলেন আটক হওয়া ১৭জনকে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটককৃত ১৪ জন রোহিঙ্গাকে নাম-পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৫/৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হতে তারা পালিয়ে ভারতে গিয়েছিলো । তাদের পুলিশ পাহারায় কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।
পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার সহ পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/