একই মামলায় বিএনপির অনেক নেতা অল্প সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন। অথচ হাফিজ সৈয়দ নাঈমের জীবনের মূল্যবান ২০টি বছর কেটে গেছে কারাগারের অন্ধকারে।
এই দীর্ঘ সময়ে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন, এমনকি কারাবন্দী অবস্থায় হারিয়েছেন প্রিয় মা-বাবাকেও।
প্রশ্ন জাগে—এ কি শুধুই দুর্ভাগ্য, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের বলির পাঠা?
একই মামলার অন্য আসামিরা যখন খালাস পেয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, তখন একজন আলেমের জন্য মৃত্যুদণ্ডের রায়—এ দৃশ্য আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
ন্যায়বিচার শুধু হওয়াই নয়, তা যেন দৃশ্যমানও হয়। তাই এই রায় নিয়ে মানুষের মনে যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, তার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জবাব অবশ্যই দিতে হবে।
নতুবা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।।




