আইন-আদালত

জগন্নাথপুরে বিয়ের ৩ মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধূর আ ত্ম হ ত্যা

রেজুওয়ান কোরেশী
রেজুওয়ান কোরেশী
স্টাফ রিপোর্টার: · রবিবার, ২ আগস্ট ২০২৬ · ৮:৩৬ পিএম

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় হালেমা বেগম (২৩) নামের এক লন্ডন প্রবাসীর নববধূর রহস্যজনক আ ত্মহ ত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১ আগস্ট শনিবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামে এ ম র্মা ন্তিক ঘটনা ঘটে। নি হ ত হালেমা বেগম নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের বাসিন্দা এবং হাড়গ্রামের লন্ডন প্রবাসী সুনু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল হাড়গ্রাম গ্রামের লন্ডন প্রবাসী সুনু মিয়ার সাথে নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের হালেমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই স্বামী সুনু মিয়া যুক্তরাজ্যে চলে যান। এর মধ্যে গত শনিবার দুপুরে নিজ ঘরের পাকা ছাদের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আ ত্মহ ত্যা করেন হালেমা বেগম।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময় না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম র্গে পাঠানো হয়। রোববার ২ আগষ্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক জানান, পুলিশ ম র দেহ উ দ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময় না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

সম্পর্কিত সংবাদ