আইন-আদালত

শান্তিগঞ্জে অতর্কিত হামলায় রুস্তম আলী হ’ত্যা’কা’ণ্ডের ১ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · সোমবার, ৩ আগস্ট ২০২৬ · ৯:৩৪ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে অতর্কিত হামলায় রুস্তম আলী হ’ত্যা’কা’ণ্ডে’র ১ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের নজিব আলীর ছেলে সায়েক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর ভিকটিমের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি যৌথ আভিযানিক দল গত ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ৮ টা ৩০মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর বাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মামলা নং-১১ তারিখ- ১৬ জুলাই ২০২৬, ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হত্যা মামলার এজাহারনামীয় ০৪নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ