• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাদকমুক্ত সমাজ গঠনে ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর ক্রীড়া উপহার কর্মসূচি

রিপোর্টার নাম : / ৩১৮ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

◑তাইজুল ইসলাম◑ পটুয়াখালী প্রতিনিধি

“মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শনিবার (২৮ জুন) ইয়ুথ পাওয়ার পটুয়াখালী সংগঠনের পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

ফুটবল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কে এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রুদ্র, সদস্য মেহেদী মিরাজসহ সংগঠনের আরও অনেকে।

এ সময় সংগঠনের সভাপতি কে এম জাহিদ হোসেন বলেন— আমরা যদি সমাজের শুভবোধসম্পন্ন মানুষের সহযোগিতা পাই, তাহলে আমাদের পথচলা আরও সুদূরপ্রসারী হবে। ইয়ুথ পাওয়ার পটুয়াখালী শুধু মাদকবিরোধী কাজ নয়; শিশুদের শিক্ষাসহ বিভিন্ন সহায়তা, পথশিশুদের উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, অসহায়দের সেবা, রক্তদান কর্মসূচিসহ নানামুখী সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পটুয়াখালী শহরকে একটি পরিচ্ছন্ন ও সচেতন শহর হিসেবে গড়ে তুলতে চাই – সকলকে সঙ্গে নিয়ে।”
ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর এ ধরনের ইতিবাচক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/