আইন-আদালত

প্রবাসী মোঃ এহসানুল হকের ওপর প্রতিবেশীর হামলা, আশঙ্কাজনক অবস্থায় সিলেটে চিকিৎসাধীন

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ · ৯:২৩ পিএম

 

জমি সংক্রান্ত বিরোধ ও কলহের জের ধরে এক প্রবাসী স্বজনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এতে গুরুতর আহত অবস্থায় ওই প্রবাসী মোঃ এহসানুল হক (৩১) কে উদ্ধার করে সিলেটের একটি একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টেম্ভর সোমবার,
সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন ভুক্তভোগী মো. এহসানুল হক। দেশে ফেরার পর থেকেই জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর আচমকা হামলা চালায়।

হামলায় তার নাক ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবস্থার অবনতি হলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমার বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি এবং নিজের কষ্টার্জিত জমি তারা ভোগ করে আসছে। আমরা জমিতে কোন ভাবেই যেতে পারছিনা।
এজন্য তারা দীর্ঘদিন থেকে আমাদের কাছে বড় অংকের চাঁদা চেয়ে আসছে, চাঁদা না দেয়ার আমাদের জমি ভোগদখল করে আছে। ঘটনার দিন দলবলসহ পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

ঘটনায় যুক্তদের নামে আমরা থানায় অভিযোগ করলেও ওরা এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা পুলিশের কোন
প্রতিক্রিয়া পাইনি।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ