রাজনীতি

শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ · ১১:৩১ পিএম

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত হয়েছে ২৮ শে অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক লগি-বইঠার তান্ডব,বোমা ও গুলির আঘাতে সংগঠিত হত্যাযজ্ঞের প্রতিবাদে, দোষীদের বিচারের দাবিতে এবং যারা শাহাদাত বরণ করেছেন,তাদের স্বরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৮ শে অক্টোবর বুধবার বিকেল ৪ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে পবিত্র কুরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন হাফিজ নজরুল ইসলাম মিলন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নূর নবী।

বক্তব্যে রাখেন পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমদ,শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মামুন আহমদ,আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।

পরিশেষে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ও দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সম্পর্কিত সংবাদ