বিশেষ প্রতিবেদন

জগন্নাথপুরে জমি দখলের পায়তারার সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন: সৈয়দ রেজওয়ান আহমদ

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ · ২:৪৩ পিএম

 

​বিষয়: মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

​আমি সৈয়দ রেজওয়ান আহমদ, পিতা-মরহুম সৈয়দ বশারত আলী, সাং ও পোঃ সৈয়দপুর, উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ।

​সম্প্রতি গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ‘গ্রাম বাংলার খবর’ (অনলাইন পোর্টাল) এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার ছবি ব্যবহার করে “জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

​প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর ভাঙ্গা নামক স্থানে সাংবাদিক শাহজাহান মিয়ার ক্রয়কৃত জমির পশ্চিমে আমার জমি রয়েছে এবং আমি জমি দখলের পাঁয়তারা চালাচ্ছি—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত সত্য হলো, উক্ত স্থানে সাংবাদিক শাহজাহান মিয়ার জমির পশ্চিমে আমার কোনো জমিও নেই, কিংবা তার সাথে আমার কোনো বিরোধ বা জমি দখলের কোনো ঘটনাই ঘটেনি।
সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া ও তথ্যহীন এই সংবাদটি পরিবেশন করে আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার হীন অপচেষ্টা চালানো হয়েছে। এ ধরনের অপপ্রচার নিম্ন মানসিকতার স্পষ্ট বহিঃপ্রকাশ।

​আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রকাশিত সংবাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমি এই বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও এর প্রতিবেদককে ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।।

​নিবেদক,
সৈয়দ রেজওয়ান আহমদ
পিতা: মরহুম সৈয়দ বশারত আলী
সাং ও পোঃ সৈয়দপুর,উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ।

সম্পর্কিত সংবাদ