লাইফস্টাইল

শান্তিগঞ্জের পাগলা বাজারে জুঁই ফ্যাশনের উদ্বোধন

আলাল হোসেন রাফী
আলাল হোসেন রাফী
স্টাফ রিপোর্টার: · শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ · ৮:২৫ পিএম

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যাত্রা শুরু করেছে আধুনিক ও রুচিশীল পোশাকের প্রতিষ্ঠান ‘জুঁই ফ্যাশন’। শুক্রবার সকালে পাগলা বাজারের আবদুল হেকিম মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

জুঁই ফ্যাশনের স্বত্বাধিকারী শুভ দেব। প্রতিষ্ঠানটিতে আধুনিক, মানসম্মত ও রুচিশীল বিভিন্ন ধরনের পোশাকসামগ্রী পাওয়া যাবে। স্থানীয় ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী ব্রাহ্মণ তপন চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা রানী চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা।

পাগলা বাজারে নতুন এই ফ্যাশন প্রতিষ্ঠানের যাত্রা শুরুর মধ্য দিয়ে স্থানীয় ক্রেতাদের পোশাক কেনাকাটায় আরও একটি নতুন সংযোজন হলো।

সম্পর্কিত সংবাদ