সর্বসাধারণের সচেতনতার লক্ষে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে “লাজনাতুন নূছরা সমাজ কল্যাণ সংস্থা কাজিহাটা”।
আগামীকাল বৃহস্পতিবার সকাল-১০টা থেকে বিকাল-৪টা পর্যন্ত স্কুল মাঠে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে।
নিজের রক্তের গ্রুপ জানা জরুরি এবং জীবন রক্ষাকারী মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই কাজিহাটা গ্রামের সর্বস্তরের জনসাধারণকে এই সেবামূলক কর্মসূচিতে উপস্থিত থেকে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনার রক্তের গ্রুপ জানুন, সচেতন থাকুন।




