লাইফস্টাইল

ব্রাজিলে কেমন আছেন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক শাহনূর রুমেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১৩ মে ২০২৬ · ১১:১৩ পিএম

কিছুদিন ধরে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে একটি প্রশ্ন করছেন আমি ব্রাজিলে কেমন আছি, কী করছি, কীভাবে আমার পথচলা এগোচ্ছে।

প্রশ্নটা সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ১৪ বছরের এক দীর্ঘ যাত্রা সংগ্রাম, স্বপ্ন, পরিশ্রম আর অগণিত অভিজ্ঞতার গল্প।আলহামদুলিল্লাহ, আজ আমি ব্রাজিলে একজন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক হিসেবে কাজ করছি। শুধু তাই নয়, আমি এখানে CBF (Brazilian Football Confederation)-এর নিবন্ধিত ফটো সাংবাদিক এবং ব্রাজিলের সাংবাদিক ইউনিয়নের একজন গর্বিত সদস্য (নিবন্ধন নম্বর: ২৩৮১০)।পাশাপাশি আমি ARFOC-SP নিবন্ধিত ফটো সাংবাদিক (রেজিস্ট্রেশন: P2218)। একজন বাংলাদেশি হিসেবে এই জায়গায় পৌঁছানো আমার জন্য শুধু পেশাগত অর্জন নয়!

এটা আমার দেশের পতাকাকে বুকে ধারণ করে এগিয়ে চলার এক অবিরাম প্রচেষ্টা। জীবনের বাস্তবতা হলো আমি এখানে শুধু সাংবাদিকতা নয়, পাশাপাশি ছোটখাটো ব্যবসার সাথেও জড়িত। প্রতিদিনের ব্যস্ততা, দায়িত্ব আর সংগ্রামের ভিড়ে অনেক সময় সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আজকের এই লেখাটি তাদের জন্য যারা আমার পথচলা সম্পর্কে জানতে চান, আমার জন্য দোয়া করেন, আর আমাকে ভালোবাসেন।আমি বিশ্বাস করি, যদি ভুল না করে থাকি, তবে হয়তো আমিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি ব্রাজিলে নিবন্ধিত ফটো সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য হতে পেরেছি। কিন্তু আমি কখনোই এটাকে শেষ গন্তব্য ভাবি না।

আমি প্রথম হতে পারি, কিন্তু আমি শেষ নই।আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই আরও অনেক বাংলাদেশি এই পথে আসবেন, নিজেদের মেধা, পরিশ্রম আর স্বপ্ন দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দেশের নাম উজ্জ্বল করবেন। আর সেই দিনটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।এই দীর্ঘ যাত্রায় যারা পাশে ছিলেন, যারা আছেন সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

বাংলাদেশ আমার হৃদয়ে, আর ব্রাজিল আমার পথচলার ঠিকানা।

সম্পর্কিত সংবাদ