◑◑মোঃ নাঈম হোসেন পলোয়ান◑◑
(ফরিদগঞ্জ চাঁদপুর)প্রতিনিধি
তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে আমাদের জীবন যেমন অনেক সহজ হয়েছে, তেমনি বেড়েছে ডিজিটাল ঝুঁকিও। সোশ্যাল মিডিয়া, অনলাইন লেনদেন কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা এখন বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে এসেছে দেশের তরুণরা।
এমনই একজন তরুণ ফরিদগঞ্জের মাহিন উল হাসান শুভ। যিনি সাইবার নিরাপত্তার মতো জটিল ও জরুরি খাতে কাজ করে অর্জন করেছেন মানুষের আস্থা।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার কৃতিসন্তান মাহিন উল হাসান শুভ। তার শিক্ষাজীবনের সূচনা ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী শুভ ধীরে ধীরে নিজ প্রচেষ্টায় হয়ে উঠেছেন একজন দক্ষ সাইবার এক্সপার্ট
বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাইবার প্ল্যাটফর্ম ‘সাইবার ডিপেন্স’-এর পাশাপাশি প্রশাসনের সাইবার সিকিউরিটি ইউনিট-এও যুক্ত হয়ে কাজ করছেন। সোশ্যাল মিডিয়া হ্যাক, বিকাশ-নগদ প্রতারণা কিংবা নিউজ পোর্টাল হ্যাক থেকে মানুষকে রক্ষা করতে তিনি নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন। ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের বহু তরুণ তার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছেন।
তাকে ঘিরে এখন গর্বিত তার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিরা। অনেক তরুণই তার সঙ্গে যোগাযোগ করছেন সাইবার সিকিউরিটি শিখতে।
বর্তমান সমাজে যখন প্রযুক্তির অপব্যবহারও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন মাহিন উল হাসান শুভদের মতো তরুণরা নিঃসন্দেহে এক আলোকবর্তিকা।
https://slotbet.online/