খেলা

পটুয়াখালী সদর উপজেলায় শিশুদের মাঝে ফুটবল উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১০ আগস্ট ২০২৫ · ১:২২ পিএম

 

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সৌদির হাট বাজার এলাকায় স্থানীয় শিশুদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন আস্থা যুব ফোরামের পটুয়াখালী সদর উপজেলা আহ্বায়ক মোঃ মেহেদী মিরাজ।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও শারীরিক-মানসিক বিকাশে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল হাতে পেয়ে বাচ্চারা অনেক আনন্দিত ও খুশি হয়ে মাঠে নেমে খেলা শুরু করে।

স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

সম্পর্কিত সংবাদ