সারাদেশ

প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো আস্থা যুব ফোরাম পটুয়াখালী সদর উপজেলা টিম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৬ আগস্ট ২০২৫ · ৪:২৪ পিএম

 

পটুয়াখালী সদর উপজেলার প্রান্তিক ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সামাজিক সংগঠন আস্থা যুব ফোরাম – পটুয়াখালী সদর উপজেলা টিম শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম আয়োজন করেছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পাঠশালায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আস্থা যুব ফোরামের পটুয়াখালী সদর উপজেলা টিমের আহ্বায়ক মোঃ মেহেদী মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ। তারা জানায়, পড়াশোনার প্রতি নতুন করে উৎসাহ পাচ্ছে তারা।
আস্থা যুব ফোরামের সদস্যরা বলেন, “আমাদের সমাজের প্রতিটি শিশুই সমানভাবে শিক্ষার অধিকার রাখে। কিন্তু নানা অভাব-অনটনের কারণে অনেক শিশু স্কুলে যেতে পারে না। আমরা চাই, তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো পৌঁছে দিতে।”
শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, আস্থা যুব ফোরাম – পটুয়াখালী সদর উপজেলা টিম নিয়মিত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করছে এবং সমাধানে এগিয়ে আসছে।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করে তুলবে। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আসুন আমরা শিশুদের ভালোবাসি, শিশুদের পাশে থাকি।

সম্পর্কিত সংবাদ