• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

হাজারো উলামা জনতার ভারাক্রান্ত হৃদয়ে মুশতাক গাজিনগরীর শেষ বিদায়

আবদুর রহমান জামী / ৭৫৯ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিখোঁজের তিনদিন পর জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জমিয়তে সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুশতাক আহমদের মরদেহ উদ্ধার করে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ। মুশতাক আহমদের সন্ধান চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম।

মুস্তাক গাজীনগরী’র মরদেহ পাওয়া গেছে, এমন খবর পেয়ে সকাল থেকেই গাজীনগর এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজায় জমিয়ত,খেলাফত, বিএনপি জামাত,চরমোনাইসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে দরগাহপুর দারুলউলুম মাদরাসা কানায় কানায় ভরপুর হয়ে ওঠে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় দারগাহপুর দারুল উলুম মাদরাসায় জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মাওলানা মুস্তাক নিখোঁজ হওয়ার পরদিন থেকেই তার সন্ধান চেয়ে বিক্ষোভ মিছিল ও

মানববন্ধন করেছে দেশের বিভিন্ন অঞ্চলের জমিয়তের নেতা কর্মীরা। তার মরদেহ উদ্ধার করার পর থেকে হ*ত্যার বিচারের দাবিতে মিছিল করেছে তারা। নেতৃবৃন্দরা প্রশাসনে ২৪ ঘন্টার আল্টিমেটাল দিয়ে উক্ত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে না পারলে আমরা কঠিন ব্যবস্হা নিতে বাধ্য হবো।

এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ইতিপূর্বে দাফনও সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/