• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান

আবদুর রহমান জামী / ৬৫ সময় :
প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা নবীনগর-এর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুঈন নানুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, শায়খ আজীজুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি আজিজুর রহমান, মুক্তিযোদ্বা মাস্টার আতাউর রহমান, জমসেদ আলী, মোঃ মিসবাহ উদ্দিন,আতাউর রহমান, ইন্তাজ মিয়া,আনোয়ারুপ, মোঃ সিতু মিয়া,মোঃ সুমন মিয়া, মৌলভী মকসুদ আলী,মাওলানা জাকারিয়া মাহবুব, মোঃ জাকির মিয়া ও মোঃ মুরসালিন।

বক্তারা বলেন; এই মাদরাসাটি এলাকায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিশুদের কুরআন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শিক্ষার্থীরা নূরানী পদ্ধতির পাঠদান , হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে শিশুদের সুশৃঙ্খল, সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দেখে আমরা মুগ্ধ।

অভিভাবক ও উপস্থিত অতিথিরা বলেন আরও বলেন,“আজকের প্রদর্শনী দেখে বুঝলাম আমাদের সন্তানরা কুরআন শিক্ষায় কতটা অগ্রগতি হয়েছে। এমন সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং পাঠদানের পদ্ধতি উন্নত। এ ধরনের অনুষ্ঠান আমাদের সন্তানদের প্রতি আস্থা ও উৎসাহ আরও বাড়িয়ে দেবে।”

প্রবাসী সংবর্ধীত মোহাম্মদ হাসান মিয়া,সজিব আহমদ, রায়হান কবির, বলেন; আমরা প্রবাসে থাকলেও দেশের প্রতি আমার আন্তরিকতার কোন ধরনের কমতি নেই।
আমরা আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। উক্ত মাদরাসার প্রতি আমাদের আজীবন সুদৃষ্টি থাকবে।

অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন বলেন; “রওজাতুল কুরআন মাদরাসা নবীনগর মূল লক্ষ্য হলো শিশুদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে মাদরাসা ও শিক্ষার্থীরা আরো সুন্দর ভাবে নিজেদেরকে গড়তে পারবে।”

হিফজ বিভাগের নাজেরা জামাতের উদ্বোধনী সবক প্রদান করেন, মাদরাসা মুহতামিম মাওলানা আজির এবং অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/