• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

মিটফোর্ডে প্রকাশ্য হ*ত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি; ছাত্র জমিয়তের

রিপোর্টার নাম : / ৬৩৫ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

••মাহমুদুর রহমান নাঈম••স্টাফ রিপোর্টার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) এলাকায় মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘা*ত করে নির্ম*মভাবে হ*ত্যা করা হয়েছে। এই নির্ম*ম হ*ত্যাকাণ্ডে ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নি*ন্দা জানাচ্ছে।

  • দিনের আলোয় জনসম্মুখে একজন মানুষকে এভাবে হত্যা শুধু আইন-শৃঙ্খলার অবনতি নয়, সমাজের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে। স্থানীয়দের ভাষ্যমতে, চাঁদা না দেয়ার জেরে এই হ*ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ মনে করে, অপরাধী যেই হোক—তার বিচার হওয়া চাই। অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিচারযোগ্য বিষয় হওয়া উচিত।

এই নি*র্মম ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় অতীতের সেই দুঃসময়, যখন বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার ছিল স্বাভাবিক ঘটনা। আমরা চাই না, জুলাই-পরবর্তী একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে পুনরায় সেই অমানবিকতা ও নৃশং*সতার ছায়া ফিরে আসুক।

আমরা নিহত সোহাগের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি, সম্প্রতি দেশের ভেতরে প্রকাশ্যে চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এসব অপ*রাধ নিয়ন্ত্রণে দৃশ্যত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শান্তিপূর্ণ সমাজব্যবস্থা ও জননিরাপত্তা রক্ষায় এই ব্যর্থতা দুর্ভাগ্যজনক। ছাত্র জমিয়ত বাংলাদেশ মনে করে—এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয়, দায়িত্বশীল ও কঠোর ভূমিকা সময়ের দাবি। আমরা আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হয় এবং জনবিশ্বাস পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/