• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

সাতগাঁও থেকে সুনামগঞ্জ রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগ চরমে

রিপোর্টার নাম : / ৬৩৪ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতগাঁও এলাকার চলাচলের  একমাত্র রাস্তা ভাঙ্গা থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার জনগণ।

রাজেন্দ্রপুর হতে লখা চৌরাস্তা নামক রাস্তাটির প্রস্থ পৃরায় ২ কিলোমিটার।পুরো রাস্তাটি ভাঙ্গা থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এলাকার জনগন।রাস্তাটি বিএনপি সরকারের শাসনামলে নির্মিত হওয়ায় নুন্যতম সংস্কার ও হয়নি বলে দাবি এলাকার জনগণের।

৫ নং ফতেপুর ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ৩ টি ওয়ার্ডের জনগণই রয়েছে সাতগাঁও এলাকায়। ৩ টি ওয়ার্ডের মোট ৮টি গ্রামের প্রায় ৩০ হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এটি।এই রাস্তা ব্যবহার করে সবধরনের যোগাযোগ সম্পাদন করে থাকেন এলাকার লোকজন।কিন্তু বর্তমানে কোনো ধরনের যানবাহন ব্যবহার করে এই সড়কে চলাচল সম্ভব হচ্ছে না।মুমূর্ষু কোনো রোগী থাকলে বর্ষাকালে নৌকা আর হেমন্তকালে পাল্কি করে নিতে হয়।বর্তমানে যানবাহন ব্যবহার করে চলাচল অনুপযুক্ত এলাকার এই প্রধান সড়ক টি।

এলাকার লোকজন জানান বিএনপি সরকারের আমলে হওয়া এই রাস্তাটি তে বিগত হাসিনা সরকার নুন্যতম সংস্কারও করেনি। তাই বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখে স্থানীয় সরকার,উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করতঃ এলাকার প্রধান সড়কটি সংস্কারের জোর দাবি জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/