শীর্ষ সংবাদ

জগন্নাথপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · রবিবার, ১৬ আগস্ট ২০২৬ · ১২:০০ পিএম

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমানকে সভাপতি এবং মকবুল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (১৫ আগষ্ট ) বেলা ২ টায় স্থানীয় আলী কমিউনিটি সেন্টারে উপজেলার সকল ডেকোরেটার্স মালিকদের উপস্থিতিতে এক সাধারণ সভা ও নির্বাচন পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমিতির ঐক্য, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: জামাল হোসেন
সহ-সভাপতি: মতিন মিয়া, আজিজুর রহমান, আব্দুল কাহার, রফিজ আলী, ওলিউর আহমদ ও নিরেশ গোপ
সহ-সাধারণ সম্পাদক: আলমগীর খান ও শাহজাহান মিয়া
সাংগঠনিক সম্পাদক: হেলাল আহমদ, সিদ্দেক আলী ও শামিম আহমেদ
অর্থ সম্পাদক: সাদিকুর রহমান
সহ-অর্থ সম্পাদক: আলফু মিয়া
দপ্তর সম্পাদক: রিজন মিয়া
প্রচার সম্পাদক: বিজয় বৈদ্য
সহ-প্রচার সম্পাদক: জাহাঙ্গীর আহমদ ও শামছুন্নুর
সমাজসেবা সম্পাদক: বাচ্চু মিয়া
ধর্ম বিষয়ক সম্পাদক: আবির আহমেদ
ক্রীড়া সম্পাদক: সুজাদ রেজা।
সাংস্কৃতিক সম্পাদক: সাবের আহমেদ

সম্মানিত সদস্যবৃন্দ:
নুরুল ইসলাম, আব্দুর রশিদ, রাইছ মিয়া, টিপু সুলতান, জুবায়ের, ফারুক, সাহার আলী, সুহেল মিয়া, ওয়াফির উদ্দিন, শফিক মিয়া, ফজলু মিয়া, সুজন মিয়া, মমরু মিয়া, জিয়াউর রহমান, লিলু মিয়া, আতাউর রহমান, মারুফ খান, রাশেদ খান, মিলন মিয়া, আবু সালেহ আহমদ, গৌউছ মিয়া, সায়মন, ফয়েজ মিয়া, রইছ আলী, হারিছ খান, সাচ্ছু মিয়া, শাহ নানু মিয়া, সুজন মিয়া-২ এবং ইব্রাহিম ভাণ্ডারী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জগন্নাথপুর উপজেলার সকল ডেকোরেটার্স ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত রাখতে সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ