শীর্ষ সংবাদ

জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী
রেজুওয়ান কোরেশী
স্টাফ রিপোর্টার: · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · ৫:১৫ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শব্বির আহমদ চৌধুরীকে সভাপতি ও শিক্ষক নিজাম উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ আগষ্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ৯ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি শিক্ষক অঞ্জনা রানী দাশ ও সমাজকর্মী মাশ্বাদুল হক চৌধুরী রাসেল এবং সদস্য ৫ জন হচ্ছেন শিক্ষক আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি  হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন ও  জিল্লুর রহমান। উক্ত কমিটির মেয়াদকাল থাকবে আগামী তিন বছর। যা গত ২৩ জুলাই থেকে মেয়াদ কার্যকর শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ